সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলায় পশুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নকলায় পশুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


আব্দুল্লাহ আল-আমিন,শেরপুর সংবাদদাতাঃ


শেরপুরের নকলায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১জুলাই) বিকেলে উপজেলার পাঠাকাটা পশুর হাটে ওই জরিমানা করা হয়।
উল্লেখ্য,প্রশাসন এবার হাট বসানোর অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দেয়। শর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দূরত্ব রেখে গরু বাঁধার স্থান নির্ধারণ করতে বলা হয়েছিল। সেই শর্ত উপেক্ষিত করায় পাঠাকাটা পশুর হাট ইজারাদারকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করে।
এসময় ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ ও সালাউদ্দিন বিশ্বাস,পুলিশ বিভাগের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
হাট ইজারাদার মোজাম্মেল হক ফকির বলেন, ‘রবিবার হল আমাদের পশুর হাট, আসন্ন ঈদুল আজহা হওয়ায় বাজারে দূরত্ব বজায় রাখা কিছুটা সমস্যা ছিল, তবে আগামী হাটবারে বিক্রেতারা যেন একটু দূরে দূরে গরু নিয়ে বসে সেটা আমরা লক্ষ্য রাখবো।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, পশুর হাটের মামলাসহ রোববার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮টি মামলায় সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com