নিজামউদ্দিন,চট্রগ্রাম আদালত:
ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার অপরাধে ১৮ রোহিঙ্গাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ১১ জুলাই রবিবার চারটায় জুডিসিয়াল আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানা আদালত সেরেস্তা।
আটকৃত রোহিঙ্গাদের মধ্যে ৪ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৭ জন শিশু। ১১ জুলাই রবিবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল থেকে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী। তিনি বলেন, আটক রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে ট্রলার রিজার্ভ করে মিরসরাইয়ের অর্থনৈতিক জোন এলাকায় এসে নামেন। সেখান থেকে তাদের টেকনাফের কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা ছিল। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তাদের আটক করে থানায় এনে ঐ রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply