ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর):
আগুনে মুহূর্তেই পুড়ে গেলো খাবারের হোটেল সহ তিনটি দোকান। গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলায় রতনপুর এলাকায় একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গতকাল রবিবার রাত ৮ ঘটিকার সময় জুতা ও খাবারের হোটেল সহ পুড়ে গেছে তিনটি দোকান। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ারসার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এই ঘটনায় ফায়ারসার্ভিস ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানান তিনি।
Leave a Reply