সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিভিন্ন দপ্তরের পরিচয়ে প্রভাব বিস্তার করে বাড়ি দখলের চেষ্টা,আটক ৬

বিভিন্ন দপ্তরের পরিচয়ে প্রভাব বিস্তার করে বাড়ি দখলের চেষ্টা,আটক ৬

সোহেল রানা,সাভার:

সাভারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এসাইনমেন্ট অফিসার) পরিচয় দিয়ে একটি ৯ তলা বাড়ি দখলের সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। তারা অতিরিক্ত সচিব, ডিআইজিসহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তার নাম ও পরিচয় দিয়ে স্থানীয় প্রশাসনকে ফোন করে প্রভাব বিস্তার করতো।
রবিবার (১০ জুলাই) দুপুরে সাভারের গেন্ডা টিয়া বাড়ী এলাকার মঞ্জুয়ারা বেগমের একটি ৯ তলা ভবন প্রতারনা করে দখলের সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মৌজাসাকতি গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে মোঃ রাকিউল ইসলাম (৪৫), নোয়াখালী জেলার সেনবাদ থানার বাতাকান্দি গ্রামের মৃত হায়েজ আহম্মেদের ছেলে নুর উদ্দিন ওমর (৪৫), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বালাসুর গ্রামের মোঃ মতিনের ছেলে মোঃ ইসরাফিল (২১), দিনাজপুর জেলার পার্বতীপুর থানার রামচন্দ্রপুর গ্রামের রাজু ইসলাম (২৩), কুমিল্লা জেলার দেবীদ্দার বারারা হাজী বাড়ি জসিম উদ্দিনের ছেলে মোঃ মমিন (২১) ও রাজধানীর বনানী থানার আবুল কালামের ছেলে হাসান মেহেদী (২১)। তারা প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার,  ডিআইজি ও বিভিন্ন দফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় প্রশাসনকে ফোন করে প্রভাব বিস্তার করতো। পরে জমি, বাড়িসহ বিভিন্ন কিছু দখল করতো। পুলিশ জানায়, গোপালগঞ্জ বাড়ী এবং প্রধানমন্ত্রীর দপ্তর এর কর্মকর্তার মিথ্যা নাম পরিচয়ে বাড়ীটি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনা যায় পুলিশ। তাদের কথাবার্তায় সন্দেহ হলে ঘটনাস্থলসহ সাভার ভাটারা ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকরে ওই ছয়জন ভূমিদস্যূকে আটক করা হয়। তারা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এসাইনমেন্ট অফিসার) পরিচয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করতেন। সেই কাগজপত্র দিয়ে জায়গা দখলসহ নানা রকম প্রতারনা করে আসছিলেন তারা।
সাভার থানার পরিদর্শক তদন্ত কামাল হোসেন বলেন, আটকরা ডিআইজি, বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও নাম পরিচয় দিয়ে স্থানীয় প্রশাসনকে ফোন করে প্রভাব বিস্তার করার চেষ্টা করতো। একই উপায়ে আজও সাভারে বাড়ি দখলের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  তাদের কাছ থেকে অসংখ্য ষ্ট্যাম্প, সাইন বোর্ড, লোহার কাটার, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com