শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ট্রাফিক পুলিশের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ফেস শিল্ড ও মাস্ক দিলো ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ

ট্রাফিক পুলিশের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ফেস শিল্ড ও মাস্ক দিলো ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ

নিজেস্ব প্রতিবেদকঃ


করোনা সংক্রমণ রোধে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশকে ফেস শিল্ড ও মাস্ক সুরক্ষা সামগ্রী দিয়েছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ।

রবিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মুক্তা,সদস্য রনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠুন.টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিত হয়ে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড ও চৌরাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশকে নিজ হাতে ফেস শিল্ড ও মাস্ক পরিয়ে দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাপোলো।

এ সময় ঠাকুইগাও জেলা ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,রোদ বৃষ্টির মধ্যে করোনা যোদ্ধা ট্রাফিক পুলিশ তারা নিজেদের কথা চিন্তা না করে সার্বক্ষণিক জনসাধারণকে করোনা সংক্রমণ থেকে রক্ষার ও যানজট মুক্ত শহরের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে তাদের সবার জন্য আমার নিজ অর্থায়নে সামান্য কিছু ফেজ শিল্ড ও মাস্ক বিতরণ করেন পুলিশের ভালো কাজে উৎসাহ ও সাহস প্রদান করা আমাদের দায়িত্ব।

ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের টিআই মাসুদ বলেন, পুলিশের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক ব্যক্তিরাও করোনা সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষকে সহযোগিতার পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তাদের সুরক্ষা সামগ্রী বিতরণ করে উদাহারণ সৃষ্টি করছে। এসব কার্যক্রম অব্যাহত থাকলে আমরা নিজেরা সুরক্ষিত থেকে সাধারণ মানুষকে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com