মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় সাম্প্রতিক সময়ের করোনা পরিস্থিতি, লকডাউন, ঈদ-উল আযহার পশুর হাট ব্যবস্থাপণা এবং গৃহহীণদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের অগ্রগতি ও অভিযোগ নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
রোববার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগ-কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহাদাত হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীণদের জন্য আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, আপনারা জানেন এই আশ্রয়ণ প্রকল্পগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার। আমার অনুরোধ রইলো- আপনারা এই কাজগুলো সরেজমিনে পরিদর্শন করবেন, ভুলত্রুটি থাকলে আমাদের জানাবেন। আমরা সংশোধন করবো। আমরা পরস্পর পরস্পরের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে সরকারের যে উন্নয়ণ কার্যক্রম তা সঠিকভাবে তুলে ধরা উচিত।
এছাড়া ঈদ উল আযহার পশুর হাট নিয়ে জেলা প্রশাসক জানান, সীমিত সংখ্যক পশুর হাটের অনুমোদন দেয়া হয়েছে। অনলাইনে সরকারি অ্যাপসে পশু বেচাকেনা চালু রয়েছে। অথবা খামারিরা খামার থেকে পশু বেচা কেনা করতে পারবেন। তবে অবশ্যই পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও তিনি লকডাউন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান।
Leave a Reply