শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় অনলাইন জুয়া, আটক একজন

কুমিল্লায় অনলাইন জুয়া, আটক একজন

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

খেলাধূলাকে কেন্দ্র করে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে কুমিল্লার মুরাদনগরের বাবুটিপাড়া এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে র‌্যার-১১ সিপিসি-২।

গতকাল বিকালে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলমান কোপা আমেরিকা ও ইউরো কাপকে সামনে রেখে বাংলাদেশে অনলাইন জুয়ার পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর সূত্র ধরে র‌্যাব-১১ এর সিপিসি-২ শনিবার গীর রাতে কুমিল্লার মুরাদনগর বাবুটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এই চক্রের অন্যতম সদস্য বাবুটিপাড়া গ্রামের আশকর সর্দারের ছেলে শরীফ শাহজালাল মিরাজ এর বাড়িতে তল্লাশী করে। এসময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি মোবাইল, নগদ ৪৩ হাজার ৮শ টাকা ও তিনটি চেকবই উদ্ধার করে। শরীফ শাহজালাল মিরাজ (২৫) কে বাসায় না পেলেও তার স্ত্রীর দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা এই অনলাইন জুয়া চক্রের অন্যতম সদস্য করে মোঃ মিল্লাত হোসেন (২৮) কে আটক করে। এসময়ে তার নিকট হতে অনলাইন জুয়া পরিচালনার ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে মোঃ মিল্লাত হোসেনের তথ্য মতেএই চক্রের অপর একজন সদস্য একই গ্রামের কামাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত আরো তিনটি মোবাইল ফোন, ৯৫ হাজার টাকা, একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

অভিযানে অনলাইনে ১ লক্ষ ৩৮ হাজার ৮শ টাকা, ১১টি মোবাইল ফোন, ১৪ টি সীমকার্ড, একটি ল্যাপটপ ও তিনটি চেকবই উদ্ধার করা হয়। মোবাইল সমূহের বিকাশ, নগদ, ডাচ বাংলা ও ইসলামী ব্যাংক একাউন্টেগতকাল রোববার পর্যন্ত মোট ৫৬লক্ষ ৩৭ হাজার ৯১৮টাকা লেনদেন হয়েছে বলে জানা যায়।

এই চক্রটি মূলত “বাজী লাইভ” নামে মালয়েশিয়ান ওয়েব সাইট ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। এই ওয়েব সাইটটি মূলত মালয়েশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং বাংলাদেশের প্রতিটি জেলায় এর একজন করে এজেন্ট নিয়োগ করা আছে। মুরাদনগরে ১৯টি গ্রুপ তৈরী করে এই অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। তাদের বক্তব্য অনুযায়ী বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশ এ ধরনের মোবাইল ব্যাংকিং এর ডিলাররা প্রতিটি গ্রুপের এজেন্ট হতে পারে।

এই জুয়া পরিচালনার মাধ্যমে অর্জিত অর্থসমূহ সারোয়ার আহমেদ জুয়েল (৩৫) বাংলাদেশ সরকার প্রদত্ত বৈধ পন্থা অনুসরণ না করে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে পাচার করে। এই চক্রটি দরিদ্র তরুণ ও যুবকদেরকে অতিরিক্ত অর্থনৈতিক লাভের লোভ দেখিয়ে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত করছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়কমেজরমোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার মুরাদনগর থানায় মামলা হয়। ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com