মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় লকডাউনের ১১তম দিন রবিবার সরকারি বিধিনিষেধ না মানায় জেলা প্রশাসনের অভিযানে ২৩টি ভ্রাম্যমান আদালতে ৯১টি মামলা করা হয়েছে। এসময় ৯৪ জনকে ৭৩ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
এসময় সেনাবাহিনীর ১৪ টিম, পুলিশের ৪৮টি টিম, আনসারের একটি টিম, বিজিবির ৩ প্লাটুন, র্যবের একটি টিম ও স্কাউট ও গ্রাম পুলিশর ৬৩টি টিম অভিযানে সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযানের পাশাপাশি জেলা প্রশাসন থেকে ৩ হাজার ৮১১ জনকে ত্রান বিতরন করা হয়।
Leave a Reply