শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার রিকশাচালক তৈয়ব আলীর ঈদ উপহারপ্রাপ্তির আনন্দ

ভোলার রিকশাচালক তৈয়ব আলীর ঈদ উপহারপ্রাপ্তির আনন্দ


গাজী তাহের লিটন: 


ভোলার বোরহানউদ্দিনের ৪ নং কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সেই দরিদ্র রিকশাচালক তৈয়ব আলীকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রি তুলে দিলেন স্থানীয় এলাকার তিন যুবক। এরা হলেন, সৈয়দ ওমর ফারুক সোহান, কালিমউল্যাহ্ হাসিব,ব্যবসায়ী মো. মনির।মহানুভব এ তিন ব্যক্তিকে সমন্বয় করেন, সাংবাদিক ও লেখক গাজী তাহের লিটন।উপহার পেয়ে বুকের ভেতর কষ্ট চেপে হাসলেন তৈয়ব!আজ রবিবার সকালে এ উপহার সামগ্রি তাকে তুলে দেয়া হয়। 
তৈয়ব আলীকে প্রদত্ত উপহারের মধ্যে রয়েছে, চাউল, মশুরি ডাল, সোয়াবিন তেল, চিনি, লবণ, ডিটারজেন্ট পাউডার, বিস্কিট, মাস্ক ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। 
তরুণ সংগঠক কালিমুল্লাহ বলেন, হতদরিদ্র রিকশা চালক তৈয়ব আলী দীর্ঘ ৩০ বছর পায়ে চেপে রিকশা চালিয়ে ৫ জনের সংসার চালায়। জীবন চলে বহুকষ্টে! ব্যাটারিচালিত রিকশাও কিনতে পারেনি! সে সরকারি কোনো ত্রাণ বা, সাহায্যও পায়নি।
অনুরূপভাবে ফারুক সোহান বলেন, করোনা সংকটে এই রিকশাচালক বেকার হয়ে পড়ে !তাঁকে সাহায্য করা বিত্তবানদের মানবিক দাযিত্ব। কিন্তু, সেটা সে পায়নি।আমরা সাধ্যমতো যৎসামান্য ঈদ উপহার দিয়েছি।
এ প্রসংগে নন্দিত শিক্ষক প্রভাষক জাকারিয়া আজম মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, মানবতার জন্য কাজ করতে পারাই একজন সৎ মানুষের আদর্শ হওয়া উচিত। 
উল্লেখ্য,এ প্রতিবেদক রিকশাচালক তৈয়বআলীকে নিয়ে অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করলে সচেতন মহলের নজরে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com