সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“উখিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরীব -অসহায়দের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প।”

“উখিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরীব -অসহায়দের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প।”

এফ.করিম, উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি।

দেশে করোনা পরিস্থিতির এই সংকটময় সময়ে কক্সবাজারের উখিয়ায় দুস্থ ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

 ১১ জুলাই (রবিবার)  উখিয়া ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই ফ্রিঃ মেডিক্যাল ক্যাম্পে ৪১০ জন রোগীকে সেনাবাহিনীর  বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 চিকিৎসা সেবা ব্যাতিত  রোগীদেরকে  বিনামূল্যে ঔষধ ও  সরবরাহ করা হয়। 

রামু সেনানিবাস সুত্রে  জানা যায়, সিএমএইচ রামু এবং ফিল্ড এ্যম্বুলেন্স এর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা  করেন। 

চলমান লকডাউন পরিস্থিতিতে গরীব   রোগীদের কাঙ্খিত চিকিৎসা সেবা পেতে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছিল। টাকার অভাব  কেউ সঠিকভাবে চিকিৎসা নিতে পারছিলনা। এ কঠিন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ চিকিৎসা সহায়তা স্থানীয় রোগীদের স্বাস্থ্য সেবার পাশাপাশি দূর্যোগ মোকাবেলায় অনেকটা সহায়ক ভুমিকা পালন করবে। সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

তাছাড়া করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন তথা রামু সেনানিবাস ও এর অধীনস্থ সেনা ক্যাম্পের  সদস্যরা কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনহীতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামীতে ও কক্সবাজার জেলার অন্যান্য উপজেলাতে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করবে বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com