সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লকডাউনে করিমগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লকডাউনে করিমগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলমান লকডাউনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সূত্র জানায়,মরিচখালী এক ঝাঁক পায়রা ইয়ং স্পোর্টিং ক্লাব ফুটবল টুনার্মেন্টের আয়োজন করা হয়।রবিবার(১১ জুলাই)বিকেলে উরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে মরিচখালী রাসেল(ABG Heros)একাদশ বনাম আল ইসলাম একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলাটি উপভোগ করতে উরদিঘী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল।খেলায় মরিচখালী রাসেল(ABG Heros) একাদশ ১-০ গোলে চ্যাম্পিয়ান হন।ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ান ও রার্নাস আপ দলের হাতে সাউন্ড বক্স ১টি, ৩২ ইঞ্চি একটি টেলিভিশন তুলে দেয় গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ উদ্দিন এবং উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাছির উদ্দিন আঙ্গুর ভূঁইয়া।এ সময় মাঠে উপস্থিত ছিলেন,উরদিঘী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শেখ আ: রাহেদ,গুনধর  ইউনিয়ন আওয়ামী  সাবেক সভাপতি শাহাব উদ্দিন সরকার,গুনধর ইউপি সাবেক সদস্য বাদল ভূইঁয়া,গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আতাউর রহমান তপন,যুব লীগ নেতা আবু সায়েম রাসেল,রোজ ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল নাজমুল হক,গুনধর ইউনিয়ন স্টুডেন্ট অর্গানাইজেশনের সহ সভাপতি তরিকুল ইসলাম,বিএনপি নেতা জামাল উদ্দিন,নজরুল ইসলাম,গুনধর ইউনিয়ন গণতন্ত্রী পার্টি সভাপতি মারজানুর রহমান মারজান,সহ সভাপতি আবুল হাশেম,ছাত্রলীগ নেতা জাকারিয়া ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।ফুটবল খেলাটি পরিচালনা (রেফারী)করেন তানজিল আহমেদ ইমন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com