শিশির খাঁন,সদরপুর উপজেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর -৪ আসনের গণমানুষের নেতা ও জননন্দিত সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষ থেকে ৩ দিন ব্যাপি মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার অন্যতম সদস্য শফিকুল ইসলাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পৃথিবীরব্যাপি করোনা ভাইরাস সংক্রমণে মহামারী থাবায় মানুষ যখন অনেকটা অসহায়ত্বের মঝে সময় অতিবাহিত করছে। ঠিক তখনই অসহায়ত্বের পাশে দাড়াতে যিনি ছুটে আসেন তিনি এম পি নিক্সন চৌধুরী। তারই ধারাবাহিকতায় গরীব, দুঃখী ও অসহায়ত্বের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
Leave a Reply