সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোনার কেন্দুয়ায়নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায়নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

রেজাউল করিম সুমন,নেত্রকোনা প্রতিনিধি:


নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার আদমপুর পন্ডিত এন্ড খান প্রাথমিক বিদ্যালয়ের বাড়ান্দা থেকে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরেন্দ্র পন্ডিত (৬০) নামক এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।    মৃত হরেন্দ্র পন্ডিত আদমপুর গ্রামের মৃত জিতেন্দ্র পন্ডিতের ছেলে। সে কেন্দুয়া বাজারের নৈশ প্রহরী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল।     কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, হরেন্দ্র পন্ডিত শুক্রবার রাতে ডেউটিতে যাওয়ার কথা বলে বাড়ি বের হয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন ভাবে তাকে খোঁজ করছিলেন। রবিবার বিকালে গ্রামের শিশুরা আদমপুর পন্ডিত এন্ড খান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী তাৎক্ষনিক বিষয়টি কেন্দুয়া থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর  ময়না তদন্ত জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com