উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ এক নারী ও এক পুরুষ মাদক কারবারিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
১১জুলাই (রবিবার) ভোররাতে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়ার রাজা পালং ইউনিয়নের উয়ালাপালং গ্রামের ছৈয়দ আলমের পুত্র হাবিবুর রহমান (৩৪) আরেকজন মহিলা কারবারি একই ইউনিয়নের সিকদার বিল ভুঁইয়াপাড়া এলাকার ছুরত আলমের স্ত্রী জমিলা বেগম (৩৬)।
এ ব্যাপারে উখিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্জুর মোর্শেদ বলেন, ১১ জুলাই ভোর রাতে থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযানে নামলে দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ উখিয়া থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ও তিনি সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply