মামুন শিকদার মাহিন সখিপুর (টাঙ্গাইল) :
লকডাউন এর ১১তম দিনে আজ (১১ জুলাই) রবিবার সখিপুর উপজেলায় লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি)হা-মীম তাবাসসুম প্রভা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় লকডাউন বিধিনিষেধ না মানায় ব্যবসায়ী, পথচারী ও গাড়ির চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া ও সখিপুর থানা পুলিশ সহযোগিতা করেন।
আদালত সূত্রে জানাযায়, করোনাভাইরাস ব্যাপকহারে বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য সারাদেশ কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার এবং অপ্রয়োজনে দোকানপাট খোলার দায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা ও সহকারী কমিশনার (ভূমি) পৃথক দুটি মোবাইল কোর্টের মাধ্যমে ৭ টি মামলায় ৩৪০০ টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয় নিশ্চিত করে ইউএনও চিত্রা শিকারী জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply