শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুনামগঞ্জে ২৫ দিন পর অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, কিশোর গ্যাং লিডার আরিফ গ্রেফতার

সুনামগঞ্জে ২৫ দিন পর অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, কিশোর গ্যাং লিডার আরিফ গ্রেফতার

আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ


অপহরণের ২৫ দিন পর সুনামগঞ্জের তাহিরপুরে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী সেই কিশোর গ্যাং লিডার আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার ওই অপহরণ মামলার প্রধান আসামি জেলার তাহিরপুর উপজেলার ভোলাখালী গ্রামের সেই বখাটে পিকআপ চালক আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।কিশোর গ্যাং লিডার আরিফ উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের ভোলাখালী গ্রামের পিকআপ চালক কফিল উদ্দিনের ছেলে।    রবিবার তাহিরপুর (সার্কেল) এএসপি মো. বাবুল আখতার জানান, থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে পুলিশের একটি টহল দল রবিবার ভোর সাড়ে ৬টার দিকে তাহিরপুর-আনোয়ারপুর সড়কের মধ্যতাহিরপুর সড়ক হতে অপহরণ মামলার প্রধান আসামি আরিফকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়।প্রসঙ্গত,কলোনাকালীন সময়ে কলেজ বন্ধ থাকায় সুনামগঞ্জে গ্রামের বাড়িতে থাকা এক মেধাবী কলেজ ছাত্রীকে তাহিরপুর উপজেলার ভোলাখালী গ্রামের কিশোর গ্যাং লিডার  আরিফ হোসেন (১৭)  নামে এক পিকআপ চালক প্রায়ই উত্যাক্ত করে আসছিলো। গত ১৬ জুন দুপুরের দিকে বখাটে আরিফ তার কিশোর গ্যাংয়ের কয়েক সহযোগীর সহায়তায়  ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। দিনভর খোঁজ না মেলায় আইনি সহায়তা পেতে ঘটনার রাতেই কলেজ ছাত্রীকে উদ্ধারে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি ) করা হয়।এরপর তিনজনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে ২১ জুন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন কলেজ ছাত্রীর অবিভাবক।
মামলা দায়েরের পর অপহরণ করতে সহায়তা করার অপরাধে  ওই মামলায় এজাহার নামীয় এক আসামি উপজেলার ভোলাখালী গ্রামের পিকআপ চালক কফিল উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 
রবিবার কলেজ ছাত্রীর বাবা-মা জানান, গত ২৫দিন যাবৎ অপহরণকারী চক্রের পরিবারের লোকজন মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নেয়ায় আমার মেয়েকে জিম্মি করে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে শেয়ার, কমেন্ট করে আমার পারিবারীক, সামাজিক সুনাম ক্ষুণ করা, পরিবারের সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয়াসহ  আমার কলেজ পড়ুয়া মেয়ের মেধাবী শিক্ষা জীবন ,ব্যাক্তিগত জীবনের নিরাপত্তা হুমকি এমনকি আত্বহত্যার প্ররাচনার দিকে ধাবিত করে  আসামি ও তাদের লোকজন নতুন করে সাইবার ক্রাইম করেছে।
 রবিবার তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ভিকটিম উদ্ধারসহ প্রধান আসামি গ্রেফতার হয়েছে। তিনি আরো বলেন, এ মামলায় আরো এক আসামি পলাতক রয়েছে তাকেও গ্রেফতার করা হবে এবং চলমান তদন্তে যেসব অভিযোগ প্রমাণিত হবে ওই একই মামলায় সংশ্লিস্ট আইনের ধারা যুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হবে।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com