সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বিক্ষোভ ও বন্দি পলাতকে তদন্ত কমিটি গঠন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বিক্ষোভ ও বন্দি পলাতকে তদন্ত কমিটি গঠন


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) বিক্ষোভ -ভাংচুর ও ৩ বন্দি পলাতকের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  তিন সদস্যের তদন্ত কমিটিতে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী সায়েমুজ্জামানকে প্রধান করা হয়েছে। বাকি ২ জনের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। 
এডিএম কাজী সায়েমুজ্জামান জানান, শনিবার গভীররাতে বিক্ষোভের সময় কৌশলে ৩ জন বন্দি পালিয়ে যায়। তাদের ফেরত আনতে সকল চেষ্টা অব্যাহত আছে। 
 উল্লেখ্য, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে  ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি রাখা, সুপেয় পানির সংকট ও নিম্নমানের খাবার সরবরাহের প্রতিবাদে তারা শনিবার গভীর রাতে বন্দিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এর আগে সুযোগ বুঝে ৩ বন্দি পালিয়ে যায়।  
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান রাতেই সাংবাদিকদের জানিয়েছিলেন, নানা দাবি তুলে বন্দিরা ক্ষুব্ধ হয়ে ভাংচুর ও বিক্ষোভ করলেও কেউ আহত হয়নি। ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com