রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:


বিকালে রাজশাহী মহানগরীতে করোনায় কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার ৩৫০ জনের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। 
রবিবার বিকালে আরএমপি মানবিক সহায়তার অংশ হিসেবে শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে রাজপাড়া থানা পুলিশের উদ্যোগে ৩৫০ জন অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে চাউল, আটা, ডাল, লবণ ও তেল বিতরণ করা হয়।
শুভেচ্ছা উপহার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়েছে নি¤œ আয়ের ও বিভিন্ন পেশাজীবীরা। পরিবার পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে রয়েছে তারা। এ সকল অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষকে আমরা সাধ্যমত সাহায্য করে আসছি। ফোন কল পেলেই করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন বাস্তবায়ন ও নগরীর সার্বিক নিরাপত্তার কাজ করে যাচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
ওই সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com