আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধিঃ
জাতিয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী করোনা ভাইরাস প্রতিরোধক টিকা পাচ্ছেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ‘সুরক্ষা’ অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা পাবেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী।অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়,পূর্বে তালিকাভুক্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সারা দেশে অবস্থানকারী শিক্ষার্থীবৃন্দ তাদের নিজ নিজ এলাকা পছন্দ দিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। প্রথম দফায় টিকা পাচ্ছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও জানান,সরকার আবার নতুন তথ্য চাইলে জানানো হবে। এখন আবাসিক/অনাবাসিক মিলিয়ে সাড়ে তিন হাজার শিক্ষার্থী টিকার জন্য তথ্য দিতে পারবে। কিছুদিন আগে প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তথ্য দিতে বলা হয়েছিল।সে সময় বিভাগগুলো ও শিক্ষার্থীদের নিজেদের গাফিলতির কারণে এখন বঞ্চি হচ্ছেন বলে তিনি জানান।
Leave a Reply