শমিম বিশ্বাস, রাজবাড়ী, পাংশাঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার তিনটি মসজিদের জন্য ধর্ম মন্ত্রনালয় হতে প্রাপ্ত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। পাট্টা ইউনিয়নের বয়রাট গোরস্থান জামে মসজিদ, ৪০ হাজার টাকার চেক। জামতলা বায়তুস সামাদ জামে মসজিদ, নেভাকৃষ্ণপুর, মাছপাড়া, ৪০ হাজার টাকার চেক।ও ভাতশালা কেন্দ্রীয় জামে মসজিদ, কসবামাজাইল, ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আজ ১১ই জুলাই রবিবার সকালে পংশা উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিসে এ চেক প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তা অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান (ওদুদ)ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আলী, ইমরোজ মিয়া প্রমুখ।
Leave a Reply