সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়ায় পরিবারকে আর্থিক সহায়তা

আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়ায় পরিবারকে আর্থিক সহায়তা


লালমোহন (ভোলা) প্রতিনিধি:


মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের এক সুবিধাভোগী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়ায় তার পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে ভোলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নিহত শাকিলের স্ত্রী সালমা বেগমের হাতে জেলা প্রশাসক থেকে বরাদ্দকৃত এ টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাঘ ঘোষ, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি প্রমূখ। 
উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান জানান, ভূমিহীন ও গৃহহীন হওয়ায় শ্রমিক শাকিল ও তার স্ত্রী সালমা বেগমকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দেওয়া হয়। তাদের সাড়ে ৩ বছরের এক শিশু সন্তানও আছে। কিন্তু শাকিল বাঁশ কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। তার পরিবারকে আর্থিক সহায়তার জন্য ভোলা জেলা প্রশাসক মহোদয়কে বললে তিনি ২০ হাজার টাকা বরাদ্দ দেন।
 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com