মহিউদ্দিন ,ভোলা থেকে:
ভোলা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা মোকাবিলায় লকডাউনে কর্ম হারিয়ে, কর্মহীন হয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরন করা হয়।
আজ (১১জুলাই) ১২.৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মাঠে সকল কে সামাজিক দুরুত্ব বজায় রেখে মুখে মাস্ক পরিধান অবস্থায় ৮০ টি পরিবাের মাঝে ১০ কেজি করে চাউল,২ কেজি আলু,১ কেজি মশারির ডাল,১ কেজি লবন সহ ৫ টি করে মাক্স বিতরন করেন উপজেলা প্রশাসন।
খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃমিজানুর রহমান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
Leave a Reply