সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে নতুন এসপি

নোয়াখালীতে নতুন এসপি

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীল নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মো.শহীদুল ইসলামকে। তিনি এর আগে সহকারী মহাপুলিশ পরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তর ঢাকাতে দায়িত্ব পালন করছিলেন।

 রোববার (১১ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা দপ্তর পুলিশ শাখা ১-এর এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেয়া হয়। একই প্রজ্ঞাপনে নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেনকে ঢাকার এসবির বিশেষ শাখার পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে।  মো.শহীদুল ইসলাম তার স্থলাভিষিক্ত হন।

উল্লেখ্য,নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের বিবদমান দ্বন্দ্বে সংঘাতময় পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা ভাবে দায়িত্ব পালন করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন। এ সময় তিনি সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে আলোচনায় আসেন। আবার গত তিন মাস ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তার প্রতিপক্ষ  সেতুমন্ত্রীর অনুসারী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা ও এসপির বদলী দাবি করে আসছেন।  দুই পক্ষই পুলিশ সুপারের বিরুদ্ধে তাদের প্রতিপক্ষের সাথে সখ্যতা ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে তার বদলী দাবি করেন। চলমান পরিস্থিতিতে কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র সেতুমন্ত্রীর ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু ফেসবুক লাইভে এসে এসপি মো.আলমগীরের বিরুদ্ধে বেশ কয়েকবার বিষেদগার করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com