মোঃ সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রেসক্লাবের সাবেক সাঃ সম্পাদক সাংবাদিক মাহমুদ হোসেন ভোলা (৫৫) ব্রেন স্ট্রোক করে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)। মাহমুদ হোসেন ভোলা আদমদীঘি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। শনিবার বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের শালগ্রাম এলাকায় পরিবার নিয়ে করতেন। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা সন্তান ও আত্মীয় সজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ১১টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মাহমুদ হোসেন ভোলার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি হাফিজার রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ও সান্তাহার মডেল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ ও স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।
Leave a Reply