সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার সাদুল্লাপুরে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান

গাইবান্ধার সাদুল্লাপুরে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান


আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার  মানুষদের চিকিৎসা সেবা প্রদানে কাজ করছে সেনাবাহিনীর চিকিৎসক দল।
   ১১ জুলাই  রবিবার  সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি-৬৬ আর্টিলারি ব্রিগেডের আয়োজনে সাদুল্লাপুর সরকারি কলেজ মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । এতে সহযোগিতা করে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন।
এসময় মেজর এসএম তবিবুর রহমানের সার্বিক তত্বাবধায়নে উপজেলার বিভিন্ন এলাকা হতে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন (এএফ ডব্লিউ সি-পিএসসিজি) সিও লেঃ কর্নেল আশরাফুল হক(পিএসসিজি), মেজর রেজওয়ান (মেডিসিন বিশেষজ্ঞ), ক্যাপ্টেন মোসাদ্দেক (শিশুরোগ বিশেষজ্ঞ) ও ক্যাপ্টেন মৌতশী (গাইনি বিশেষজ্ঞ)।
দিনব্যাপী মেডিকেল সহায়তা প্রদানে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ২৫০ জন রোগীর চিকিৎসা সেবা  দেওয়া হয়। এই অনুষ্ঠানে ৪০০ রোগীর সেবা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com