বড়লেখা উপজেলা প্রতিনিধি ঃ
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে অক্সিজেন স্বল্পতার খবর পেয়ে রবিবার (১১ জুলাই) সকালে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যক্তিগত উদ্যোগে মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন । মাননীয় মন্ত্রীর পক্ষে মৌলভীবাজার জেলার সম্মানিত সিভিল সার্জন জনাব ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও মৌলভীবাজার পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ ফজলুর রহমান মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সম্মানিত ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিকের কাছে হস্তান্তর করেন। এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজমল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
Leave a Reply