মোঃ শাহাব উদ্দিন রিফাতআখাউড়া উপজেলা:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা স্থলবন্দর দিয়ে হাঁড়িভাঙ্গা আমের ‘রিটার্ন গিফট’ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে কিউভেইরাটি জাতের ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন।
রবিবার(১১ জুলাই)সকাল ৯ ঘটিকায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মূখ্যমন্ত্রী দিলীপ কুমার দেব এর পক্ষ থেকে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ কমার্স ও ট্যুরিজম জনাব তড়িৎ কান্তি চাকমা বাংলাদেশী প্রতিনিধিদের কাছে উপহার বুঝিয়ে দেন। এই সময় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশন চট্টগ্রামের দ্বিতীয় সচিব জনাব উদত ঝাঁ গ্রহন করেন।
উপহারের ৮০টি কাটুনে করে ৩২০ পিস (৮০০কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারাস বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য পাঠানো হয়।
উপহার গ্রহণের সময় বাংলাদেশে চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহাকারী হাইকমিশন দ্বিতীয় সচিব জনাব উদত ঝাঁ বলেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম উপহার পাঠিয়েছে সেই জন্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস হিসেবে উপহার পাঠিয়েছে। এতে করে দু দেশের সম্পর্ক আরো উন্নয়ন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের তিনিআরো বলেন,ভারত-বাংলাদেশ সম্পর্ক সবসময়ই ভাল ছিল। এতে করে দু দেশের মধ্যে আরো গভীর সম্পর্ক তৈরি হবে। ভারতের সাথে ব্যাবসায়িক ও বিভিন্ন দিক দিয়ে ভাল সম্পর্ক রয়েছে বাংলাদেশের।
এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমূখ।
Leave a Reply