শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন সহকারি প্রকল্প পরিচালক

নওগাঁর মহাদেবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন সহকারি প্রকল্প পরিচালক


কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ


দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদেরকে দেয়া ঘরে ফাটল ধরা, মাটি ধ্বসে যাওয়া, ছাউনির টিন উড়ে যাওয়া প্রভৃতির ঘটনার পরিপ্রেক্ষিতে ঘরগুলো নির্মাণে কোন ত্রুটি আছে কিনা তা সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে নওগাঁ জেলার কয়েকটি উপজেলায় নির্মিত ঘরও পরিদর্শন করা হয়েছে। 
শনিবার ১০ জুলাই বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলায় নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের সহকারি প্রকল্প পরিচালক বদলুল আলম। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায় ও প্রকল্পের দুজন প্রকৌশলী তাঁর সঙ্গে ছিলেন।
তারা উপজেলা সদরের বরেন্দ্র মোড় ফাজিলপুর ও এনায়েতপুর ইউনিয়নের রোদইল গ্রামে নির্মিত ঘরসমূহ পরিদর্শন করেন। 
স্থানীয়দের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন ও এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা ঘরগুলো ঘুরে ঘুরে দেখান।
মহাদেবপুর ইউএনও জানান, পরিদর্শকরা ঘরগুলো নির্মাণ কাজের মানসহ সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, এই উপজেলায় প্রথম পর্যায়ে ৩৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৭৬টিসহ মোট ১১০টি ঘর নির্মাণ করে সেগুলো ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বিতরণ করা হয়েছে। তারা সেখানে ভালভাবে বসবাস করছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com