জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে ৭ জুয়াড়ীকে আটক করেছেন র্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার মালঞ্চ দক্ষিণ পাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো মালঞ্চ গ্রামের আব্দুস সালামের ছেলে বিল্লাল (৩২), তৈয়ব আলীর ছেলে উকিল (৩৫), সোহবান মন্ডলের ছেলে আমিনুর ইসলাম (৩৭), সাহাযোদ্দির ছেলে দুলাল (৪০), আব্দুল হাকীমের ছেলে শফিকুল ইসলাম (২২), মজিবর রহমানের ছেলে ফরহাদ (২৫) ও হাসমত মন্ডলের ছেলে মো.বাদশা মণ্ডল (৩৮)। এ সময় র্যাব সদস্যরা জুয়া খেলার সামগ্রী ও নগদ ১৯ হাজার ২২৫ টাকা উদ্ধার করেন।জামালপুর র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র্যাব মেলান্দহ উপজেলার মালঞ্চা দক্ষিণ পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান-এ ব্যাপারে মেলান্দহ থানায় একটি মামলা হয়েছে ।
Leave a Reply