মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার বুড়িচংয়ের ৪ ইউনিয়নে প্রায় আড়াইহাজার করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল উপজেলার মোকাম, ময়নামতি, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিন ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করেন করেন, নবনির্বাচিত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া ) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. রেজাউল করিম, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সি, মোকাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবদুস সালাম, ষোলনল ইউনিয়র পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ আরো অনেকে।
সংসদ সদস্য আবুল হাশেম খান বলেন, বঙ্গবন্ধু সারা জীবন গরীব দূঃখী অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এদেশের অসহায় গরীব দূঃখি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করছেন। এই করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরামহীন কাজ করে চলছেন।
তিনি আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সময় বুড়িচং-ব্রাহ্মনপাড়ায় মাদক ব্যবসায়ী -মাদকসেবীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে এমপি হাশেম বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। মাদকের সাথে যারা সম্পৃক্ত তারা কখনোই আওয়ামীলীগের কাতারে আসতে পারবে না।
Leave a Reply