সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামী উধাও

গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামী উধাও

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :


 গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রাশেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে পালিয়েছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।
১০ জুলাই শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা আজগর আলী।
রাশেদা বেগম সাদুল্লাপুর উপজেলার মধ্য ভাঙ্গামোড় গ্রামের সাইফুল ইসলাম প্রামানিকের স্ত্রী।
মামলার এজাহারে জানাগেছে , প্রায় ২৫ বৎসর পূর্বে সাইফুল ইসলাম প্রামানিকের সাথে বিয়ে হয় রাশেদা বেগমের। তাদের দাম্পত্য জীবনে একটি কন‍‍্যা সন্তান রয়েছে। কিছুদিন ধরে সাইফুল পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী রাশেদাকে মানষিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন।
  ১০ জুলাই শনিবার সকাল ১০টার দিকে সাইফুল ইসলাম তার স্ত্রী রাশেদাকে পারিবারিক বিষয় নিয়ে  মারপিট করে। এক পর্যায়ে তার মাথার বাম পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এদিকে, হত্যার এ ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেন সাইফুল। পরে রাশেদার মরদেহ গোয়াল ঘরের আঁড়ার সাথে রশি দিয়ে বেঁধে ফাঁসিতে ঝুলিয়ে রাখে সাইফুলসহ তার পরিবারের লোকজন। পরে ঘটনা বেগতিক দেখে সাইফুলসহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর  খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজ দেওয়ান  বাংলাদেশ বুলেটিনকে জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছে নিহতের বাবা আজগর আলী।
তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ঘটনাটি তদন্তসহ আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com