মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
রবিবার ( ১১ জুলাই) তিনি হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
এর আগে তিনি মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব ছিলেন। গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাকে হাটহাজারী উপজেলায় বদলি করা হয়।
চলতি বছরের ৭ জানুয়ারি তিনি মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব হিসেবে যোগদান করেছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর।
৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া শাহিদুল আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (ব্যবস্থাপনা বিভাগ) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে ডেভেলপমেন্ট ফাইনান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
Leave a Reply