শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সত্যকে ধামাচাপা দিতে ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেফতার, ১

সত্যকে ধামাচাপা দিতে ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেফতার, ১


জাকির হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা আইসিটি মামলা করেছে আধুনিক সদর হাসপাতালের পরিচালক ডা: নাদিরুল আজিজ (চপল)।
গত শুক্রবার (৯ই জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় সত্য সংবাদের মিথ্যা ব্যাখা দিয়ে তিন সাংবাদিককে আসামি করে আইসিটি আইনে একটি মামলা দায়ের করে।
মামলা সূত্রে আসামি সাংবাদিকরা হলেন, ১- তানভির হাসান তানু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও ইত্তেফাক ,জাগো নিউজ ২৪.কমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ২- রহিম শুভ, নিউজ বাংলা২৪ ডট কম অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ৩- আব্দুল লতিফ লিটু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
শনিবার রাতে তানভীর হাসান তানুকে আটক করে ঠাকুরগাঁও থানা পুলিশ। সাথে সাথেই এই আটকের ও মিথ্যা মামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ও জেলার সকল সাংবাদিকবৃন্দ। পরে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ৬ ও ৭ই জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০/৮০ টাকার খাবার দেওয়া হয়” এই মর্মে একটি সত্য সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রচারের পরেই হাসপাতাল কতৃপক্ষ নড়েচরে বসে এবং তারপরেই এই সংবাদের বিপক্ষেই হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার একদিন পরেই জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভির হাসান তানুকে আটক করা হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী নিন্দা জানিয়ে বলেন, একটি সত্য সংবাদ করার পরেই এভাবে মামলা দিয়ে সাংবাদিককে হয়রানী করা মানে দেশের কন্ঠ চেপেঁ ধরা। মামলা হওয়ার সাথে সাথে সাংবাদিক গ্রেফতারের বিষয়টি আমি তীব্র ঘৃনা প্রকাশ করছি। পরবর্তিতে আমরা কঠোর আন্দোলনে যাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com