সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জেলা প্রশাসক কর্তৃক চিতলমারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন

জেলা প্রশাসক কর্তৃক চিতলমারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন


মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু ( চিতলমারী প্রতিনিধি, বাগেরহাট)ঃ 

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান মুজিববর্ষ উপলক্ষ্যে চিতলমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন করলেন। শনিবার (১০ জুলাই) বিকেলে তিনি চিতলমারী উপজেলার  সদর ইউনিয়ন ও কলাতলা ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের মোট ৬১টি ঘর পরিদর্শন করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. কামরুজ্জামান খান,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ সরদার ও কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান প্রমূখ।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের পরিদর্শন সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী বলেন,  আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পরিদর্শন ছাড়াও তিনি করোনা মহামারীর দরুন চিতলমারীর করোনা পরিস্থিতি এবং কঠোর লকডাউন পালনেরও খোঁজ খবর নেন এবং এ বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com