সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশিয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলিসহ ডাকাত খোকন গ্রেফতার

দেশিয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলিসহ ডাকাত খোকন গ্রেফতার


বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি দেশিয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ ডাকাত মো. শহীদুল ইসলাম খোকনকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। 
 ১০ জুলাই, শনিবার ভোরে উপজেলার সারোয়াতলী পিসি সেন স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত খোকন উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের গাজীর পাড়ার সোনামিয়ার বাড়ীর নুরুল আলম মিস্ত্রীর ছেলে। 
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, দুর্ধর্ষ ডাকাত খোকনের বিরুদ্ধে ফেনী জেলার সোনাগাজী থানায় ২টি, ছাগলনাইয়া থানায় ১টি, পরশুরাম থানায় ১টি ও চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও ডাকাতি মামলা থাকতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে। 
খোকনের কাছে অবৈধ অস্ত্র পাওয়ায় তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান ওসি। 
এদিকে এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান বলেন, দুর্ধর্ষ ডাকাত খোকন অস্ত্রসহ এলাকায় অবস্থান করার খবরে অভিযান পরিচালনা করা হয়। সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com