শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দোয়ারাবাজারে লকডাউন অমান্য করে চলছে জমজমাট পশুর হাট।

দোয়ারাবাজারে লকডাউন অমান্য করে চলছে জমজমাট পশুর হাট।


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন এলাকায় বসেছে জমজমাট পশুর হাট। নব্বই ভাগ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। ইজারাদের পক্ষ থেকে হাত ধোঁয়ার সাবান বা স্যানিটাইজারের কোনো ব্যবস্থা লক্ষ্য করা যায়নি। এসব পশুর হাটে নেই কোনো সামাজিক দুরুত্ব। বিধিনিষেধ উপেক্ষা করে উপজেলার বাংলাবাজার, বগুলাবাজার, নাছিমপুর, বালিউরা ও নরসিংপুর বাজারসহ বিভিন্ন মাঠে পশুর হাট বসলেও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে রয়েছে প্রশ্ন? এতে সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায় করোনা সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলছে। শনিবার (১০ জুলাই) উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে হাটে আসা কয়েকজন ক্রেতা-বিক্রেতা বলেন, প্রচন্ড ভ্যাপসা গরমে মুখে মাস্ক রাখা যাচ্ছে না। মাস্ক পড়ে কথা বলতেও সমস্যা হয়। গরুর হাটে স্বাস্থ্য বিধি মেনে চলা খুবই দুষ্কর।উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান, করোনার ভয়াবহ পরিস্থিতিতে লকডাউনের কারণে দেশের সর্বত্র বন্ধ ঘোষনা করা হয়েছে পশুর হাট।উপজেলার পশুরহাটের সকল ইজারাদারকে তা জানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের তৎপারতা অব্যাহত রয়েছে । আইন অমান্যকারীদের বিরুদ্ধে  আইনি ব্যাবস্থা নেওয়া হবে। তাছাড়া ইজারাদারসহ ধর্মপ্রাণ মুসলমানদের সুপারিশে কোরবানির ঈদকে সামনে রেখে সীমিত হারে পশুর হাট চালুর অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com