সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী:


নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫৩ শতাংশ। 

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৪৮৬ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫৫জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৬জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২১জন। মৃত্যুর হার ১দশমিক ২৪ শতাংশ।     

  রোববার ( ১১ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার রাত ৮টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১জন, সেনবাগে ১জন, চাটখিলে ৮জন, কোম্পানীগঞ্জ ৬জন, কবিরহাটে ৩জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৮৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৭শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৫৪১ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬০ জন ও আইসোলেশনে রয়েছেন ৬ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com