মামুন শিকদার মাহিন সখিপুর (টাঙ্গাইল):
লকডাউনের দশমদিনে (১০ জুলাই) শনিবার সখিপুর উপজেলায় লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি)হা-মীম তাবাসসুম প্রভা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় লকডাউন আইন অমান্য করায় মোট ১৭ টি মামালায় ৪ হাজর ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সখিপুর থানার অফিসার-ইন- চার্জ একে সাইদুল হক ভূঁইয়া এবং তার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন ।
ইউএনও চিত্রা শিকারি এ তথ্য নিশ্চিত করে জানান করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply