রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
জমি লিজের টাকা দিতে দেরি হওয়ায় নাটোরের গুরুদাসপুরে শত্রুতা করে রেজোয়ার নামের এক বর্গাচাষীর কলা বাগানের ২০০টি কলা গাছ কর্তন করার অভিযোগ উঠেছে জমির মালিক জাকির হোসেনের বিরুদ্ধে। এতে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।
শনিবার (১০ জুলাই) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক রেজোয়ার হোসেন উপজেলার গোপিনাথপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক রেজোয়ার হোসেন জানান- তিনি গত ১ বছর পূর্বে কলা চাষের জন্য জাকির হোসেনসহ তার সকল ওয়ারিশগনের নিকট থেকে ৩ বছর মেয়াদী জমি লিজ নিয়ে কলা চাষ করেন। এক বছরে টাকা যথাযথ ভাবে পরিশোধ করে ও দ্বিতীয় বছরের টাকা অন্য ওয়ারিশগনের মধ্যে পরিশোধ করেন। জাকির হোসেনের ভাগের টাকা দিতে বিলম্ব হওয়ায় জাকির হোসেন তার ৩ ছেলে রফিকুল, রবিউল ও নাজমুল হোসেনসহ ৮-১০ জন কে সঙ্গে নিয়ে সকাল ১০ টার দিকে দেশীয় ধারালো অস্ত্র হাসুয়া ও দা নিয়ে আমার চাষকৃত কালগাছ কাটতে থাকে। কলা বাগানের প্রহরী জমিতে গিয়ে কালগাছ কাটতে নিষেধ করলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কালগাছ কেটে চলে যায় তারা।
এঘটনায় কলাচাষী রেজোয়ার হোসেন বাদি হয়ে জাকির হোসেন ও তার ৩ ছেলে রফিকুল, রবিউল ও নাজমুল হোসেনের নামে গুরুদাসপুুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন ও তার ছেলেরা জানান, তাদের জমিতে তারা কলা গাছ কেটেছে।
এ ঘটনায় গুরুদাসপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply