মহিউদ্দিন, ভোলা:
ভোলায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ি কে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি অফিস সূত্রে জানা যায়,(১০জুলাই)ভোলা সদর উপজেলার পৌরসভা ৬নংওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫.৩০মিনিটের সময় এস.আই (নিরস্ত্র) রিপন মুড়ি ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সংগীয় অফিসার ফোর্স সহ মাদক অভিযান পরিচালনা করিয়া ৫০(পঞ্চাশ)গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ এক মাদক কারবারি কে আটক করেছে।
আটককারি হলো আলীনগর ইউনিয়নের মৌটুসী ৯নং ওয়ার্ডের বাসিন্দা বজলুর রহমানের পুত্র মোঃসিরাজ (৫৫)সে দীর্ঘ দিন ধরে মাদক কারবারি করে আসছেন বলে এলাকাবাসী ও ডিবি অফিস জানান।
এ ব্যাপারে ভোলার গোয়েন্দা শাখা ডিবি ওসি মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের মাদকের অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে ও থাকবে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply