শামিম বিশ্বাস রাজবাড়ী, পাংশাঃ
রাজবাড়ীর পংশায় মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়ায় ৬ শত শ্রমজীবী মানুষের মাঝে উপজেলা প্রশাসনের তত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, শনিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪ টায়, পাংশা উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কালে বক্তব্য রাখে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান (ওদুদ)ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হসকারী কমিশনার (ভূমি) নুজহা তাসনিম (আওন), উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস,ও উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম (আদম),উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে উপ-সহকারী প্রকৌশলি মোঃ হেকমত আলী, শ্রমিক লিগের নেতা ইদ্রিস আলী (বাবু) প্রমুখ এ সময় পাংশা উপজেলার পরিবহন শ্রমিক, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক, চায়ের দোকানি, সেলুন কর্মী এবং মুচি সম্প্রদায়ের মানুষের মাঝে ত্রান সামগ্রী ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রধামন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল ও লবণ প্রদান করা হয়। ইউনিয়ন পর্যায়েও এ খাদ্য সামগ্রী প্রদান করা হবে বলে জানা গেছে।
Leave a Reply