শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর উপহারের এ্যাম্বুলেন্স পেয়ে খুশি নকলাবাসী

প্রধানমন্ত্রীর উপহারের এ্যাম্বুলেন্স পেয়ে খুশি নকলাবাসী


আব্দুল্লাহ আল-আমিন,শেরপুর সংবাদদাতাঃ


শেরপুর জেলার নকলা উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি এ্যাম্বুলেন্স উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর উপহারের এ্যাম্বুলেন্স পেয়ে নকলাবাসী বেজায় খুশি।
৯ জুলাই শুক্রবার রাতে এ্যাম্বুলেন্সটি উপজেলায় এসে পৌঁছে এবং ১০ জুলাই শনিবার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেরপুর সিভিল সার্জন ডা. এ.কে.এম আনোয়ারুর রউফ কর্তৃক করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সরকারের নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে এ্যাম্বুলেন্সটি উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা বলেন, করোনা ভাইরাসের বিষয়টি মাথায় রেখেই জনসমাগম এড়াতে উদ্বোধনের সময় জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ছাড়া উল্লেখযোগ্য কাউকে দাওয়াত দেওয়া হয়নি। তবে উপজেলার রাজনৈতিক ও প্রশাসনিক উর্ধ্বতন কর্তৃপক্ষরা পর্যায়ক্রমে এ্যাম্বুলেন্সটি দেখতে এসে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী-এঁর জন্য দোয়া ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানা যায়,নকলার মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবী ছিলো একটি নতুন এ্যাম্বুলেন্স, আর সেই বিষয়টা মাথায় রেখে নকলা-নালিতাবাড়ীর আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর একান্ত প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর দেওয়া উপহারের এ্যাম্বুলেন্সটি নকলায় এসে পৌঁছেছে।
এই এ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুততার সাথে রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরসহ বিভাগ ও রাজধানীতে প্রেরণ অনেক সহজ হবে। তবে এটি চালানোর জন্য জরুরি ভিত্তিতে সরকারিভাবে প্রশিক্ষিত একজন চালক নিয়োগ দেওয়া দরকার বলে স্থানীয়রা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com