আফ্রিদা জাহিন:
লকডাউনে রংপুরের ক্ষতিগ্রস্ত মোটর শ্রমিক ও তাদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন।
শনিবার (১০ জুলাই) দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে কর্মহীন এক হাজার মোটর শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী।
এসময় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী বলেন, করোনা ভাইরাস ও লকডাউনের কারণে খেঁটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন, জীবিকা হারিয়েছেন। এতে করে অনেকে খাদ্য অভাবে মানবেতর জীবন যাপন করছেন। এই মহামারিতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে রংপুর জেলা প্রশাসন অসহায় কর্মহীনদের পাশে সর্বদা রয়েছে।
তিনি আরও জানান, কর্মহীন পেশাজীবীদের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
Leave a Reply