বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জবির পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অংশের বৈদ্যুতিক ক্যাবল চুরি

জবির পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অংশের বৈদ্যুতিক ক্যাবল চুরি


জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পোগোজ ল্যাবরেটরি স্কুলের তিনটি লাইনের ও একটি নিউট্রাল ক্যাবল মিলে প্রায় অর্ধলাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি হয়েছে। শুক্রবার দুপুরে স্কুল ভবন থেকে শনির দেব মন্দির পর্যন্ত বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী রেজাউল করিম, মজিবুর, মোস্তফা জুমার নামাজ শেষে ফেরার পথে স্কুলের বিদ্যুতের মেইন লাইন সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান। পরবর্তীতে জানা যায়, স্কুলে দুপুর আনুমানিক ১২টা ৫৫ থেকে বিদ্যুৎ ছিল না। ধারণা করা হয় যে, আনুমানিক ১২টা ৫৫ মিনিট হতে দেড়টার মধ্যে লাইনের তারগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে। শনির দেব মন্দির হইতে স্কুলের মূল ভবন পর্যন্ত এই তারের মূল্য প্রায় অর্ধলাখ টাকা।
এ বিষয়ে পোগোজ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মো. মনির হোসেন বলেন, তার চুরি হওয়ার বিষয়টি আমাদের নজরে আসা মাত্রই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানাই। পরবর্তীতে কোতোয়ালী থানায় আমরা অভিযোগ দিয়েছি। ওনারা বিষয়টা দেখছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ প্রশাসনকে বলেছি দ্রুত ব্যবস্থা নিতে। আমাদের ক্যাম্পাস ও পার্শ্ববর্তী স্থানের সিসিটিভি ফুটেজ আছে। দ্রুত একটা রেজাল্ট আমরা পাব।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক ও তদন্তের দায়িত্বে থাকা অনিল রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। স্কুলের শিক্ষকরা আমাদের সঙ্গে ছিলেন। এখন পর্যন্ত আমরা কোনো ক্লু পাইনি। দ্রুত তদন্ত করে আমরা একটা সুরাহা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com