রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় স্বেচ্ছাসেবক লীগের বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় স্বেচ্ছাসেবক লীগের বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন কার্যক্রম উদ্বোধন


ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজলোর গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা ভাইরাস টিকার বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়। শনিবার গড়েয়া ধান হাটিতে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নজমুল হুদা শাহ্ এ্যাপোলো।
জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফ আহম্মদে শাহ এর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও গড়েয়া এসসি বহুমুখী
উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: নজমুল হুদা শাহ্ এ্যাপোলো। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,সহ সভাপতি শাহ নেওয়াজ কাদির শাকিল চৌধুরী, প্রচার সম্পাদক কুরবান আলী সরকার, গ্রন্থও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম কিরণ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোজাহেদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা, হড়েয়া হাট জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মাষ্টার প্রমুখ।
এ সময় আ’লীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো: নজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, করোনা ভাইরাস আমাদের প্রিয়জনদের অকালে জীবন কেড়ে নিয়েছে। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত
হয়ে মারা যাচ্ছেন। স্কুল, কলেজ, কল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান লকডাউনের কারনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। মানুষ আজ ঠিক মত চলাফেরা করতে পারছে না। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হলে করোনা
ভাইরাসের টিকার বিকল্প নাই। এই টিকা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দেশ ও জাতিকে করোনা মুক্ত করতে সহায়ক হবে।
সকলকে টিকা নিতে হবে। নিবন্ধন করা খুব সহজ কাজ। হাসপাতালে এর বিরুদ্ধে লড়াই করছেন চিকিৎসকগণ। আর বাহিরে করোনার বিরুদ্ধে লড়াই করছে পুলিশসহ
বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান। তাই বিনামুল্যে এ টিকা নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে এবং আপনারা সেবা গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com