সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁ সীমান্তে পুলিশের বিশেষ নজরদারি

নওগাঁ সীমান্তে পুলিশের বিশেষ নজরদারি


অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

চোরাচালান রোধ করতে ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে কোরবানি ঈদ সামনে রেখে নওগাঁর সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিশেষ নজরদারি শুরু করেছে জেলা পুলিশ। শুক্রবার বিকেলে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এসময় বিজিবিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।পুলিশ সুপার জানান, কোরবানি ঈদের আগে সীমান্ত এলাকায় গরু চোরাচালান চক্র সক্রিয় হয়ে উঠে। চোরাচালান রোধ করতে ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে আগে থেকেই পুলিশ, বিজিবি, জেলা- উপজেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে। পুলিশ সর্বদা সজাগ রয়েছে। যাতে করে ঈদকে সামনে রেখে চোরাচালান চক্র কোনভাবেই সক্রিয় হতে না পারে।তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় সচেতনতা মূলক ক্যাম্পাইন করা হচ্ছে। সীমান্ত এলাকার কোন মানুষ যাতে অবৈধ কাজে জড়িয়ে না পরে সেই বিষয়গুলো ক্যাম্পাইনে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকা জুড়ে সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে। পরে পুলিশ সুপার স্পিড বোর্ডে চরে সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। জেলার পোরশা, সাপাহার, পতœীতলা ও ধামইরহাট উপজেলার সাথে ভারতীয় সীমান্ত রয়েছে। বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি) ব্যাটিলিয়ন-১৬ ও ১৪ আওয়ায়তায় এই ৪ উপজেলায় প্রায় ১৩৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। প্রতি বছরই কোরবানি ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাকারবারি রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে ভারতে অবৈধ্য ভাবে আনতে যান। এ সময় সীমান্তে বিএসএফের হাতে মাঝে মধ্যে কিছু চোরাকারবারি আটক হয়ে নির্যাতন শিকার হন ও মৃত্যু বরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com