আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
আজ ১০ জুলাই ২০২১ খ্রিঃ জেলা প্রশাসন,ময়মনসিংহ কর্তৃক ১০০০ জন করোনাকালীন কর্মহীন অটোশ্রমিক ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়। ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু,পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম, সেবা), এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন অসহায়-কর্মহীনরা। এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামীতেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক, ময়মনসিংহ।
Leave a Reply