শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পীরগঞ্জে জমির বিরোধে বৃদ্ধ বাবা মাকে মারধর করলেন আপন ছেলে

পীরগঞ্জে জমির বিরোধে বৃদ্ধ বাবা মাকে মারধর করলেন আপন ছেলে

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি সংক্রান্ত জেরে বৃদ্ধ বাবা-মাকে মারধর করার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। শুক্রবার (৯ জুলাই) সকালে উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের দেহানাগড় ডাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

মারধরে আহতরা হলে বাবা আজিম উদ্দিন (৯০) ও মা কুলসুম বেগম (৭০) বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসারত রয়েছেন তারা। ইতিমধ্যে উক্ত ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, বাবা-মায়ের সঙ্গে জমির বিরোধ নিয়ে বেশকিছু দিন ধরে পরিবারের মধ্যে কথা কাটাকাটি চলছিল। এরই জের ধরে বাবা ও মা জমিতে কাজ করে বাড়ি ফেরার সময় পথরোধ করে বড় ছেলে কফিলউদ্দিন, নাতি মানিক ও মুক্তার লাঠিসোটা দিয়ে তাদের বেধরক মারপিট করে। ঘটনা স্থল থেকে এলাবাসীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে এসে ভর্তি করে।

এ ঘটনায় মেজ ছেলে রাশেদুল ইসলাম বলেন, আমার মা ও বাবাকে সামান্য জমিজমা নিয়ে আপন বড় ভাই  তার পরিবার নিয়ে এইভাবে জন্মদাতা মা বাবাকে মারধর করতে পারে? যা ভাবতে অবাক লাগছে ! আমার বৃদ্ধ বাবা-মা তাদের হাতে মারখেয়ে এখন হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সু বিচার চাই।

এই বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানায়, বাবা ছেলের মধ্যে খাস জমি বন্দোবস্ত নিয়ে অনেক দিন ধরে  ঝামেলা চলছিল। আমি দুই পক্ষকে নিয়ে বসার জন্য বলেছিলাম। কিন্তু  বর্তমানে করোনার পরিস্থিতিতির কারণে বসা সম্ভব হয়নি। এরই মধ্যে এমন ঘটনা ঘটাবে কে জানে। তবে বৃদ্ধ বাবা-মা কে মারপিট করা ঠিক হয়নি এটি অন্যায় করেছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানান, ঘটনা শুনেছি অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com