আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা) সংবাদদাতা ঃ
নেত্রকোনা জেলার দুর্গাপুরে লকডাউন চলকালীন অবস্থায় বাজারের কাপড়ের দোকানগুলো বন্ধ থাকলেও মানছে না তা চামেলীর দোকান নামে এক ব্যবসায়ী। তিনি এমপির মোড় সংলগ্ন শিক্ষক সমিতির কার্যালয়ের পাশেই বাগিচাপাড়ায় এই ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। সরকারি নিষেধ অমান্য করে পৌরশহরের বাগিচাপাড়া এলাকার চামেলির দোকান নামক কাপড়ের দোকানটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দোকান খোলা রেখে প্রতিদিনই বানিজ্য চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য বিধি না মেনেই প্রতি মূহতেই ক্রেতাদের আসা যাওয়া দিনভর চলছেই। জানাযায় রাতেও একইভাবে বেচাকেনা চলে। দোকানটি আবাসিক এলাকায় হওয়ায় তেমন নজরদারিতে পড়ছে না প্রশাসনের। প্রতিদিনই দোকান খোলা রাখা হচ্ছে। বাজারে দোকান বন্ধ থাকায় আবাসিক এই দোকানে ক্রেতাদের ভীড় বাড়ছেই। তাছাড়াও দেখাযায় স্বাস্থ্য বিধির কোনো বালাই নেই। পর্যায়ক্রমে দুর্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে এর মাঝে চামেলীর দোকান খোলা থাকায় মানুষের সমাগমের কারণে করোনা সংক্রমনের আশংকা বিরাজ করছে। এমতাবস্থায় প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
Leave a Reply