সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে স্বাস্থ্য বিধি না মেনেই বসেছে গরুর হাট

গৌরীপুরে স্বাস্থ্য বিধি না মেনেই বসেছে গরুর হাট

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
 ময়মনসিংহের গৌরীপুরে স্বাস্থ্য বিধি না মেনেই বসেছে গরুর হাট। শনিবার (১০ জুলাই) সাপ্তাহিক বাজারে দেখা যায়, গরুর হাটে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। যাদের বেশির ভাগের মুখেই নেই মাস্ক। যারা মাস্ক ব্যবহার করছেন, তাদের মাস্ক থুতনি ও নাকের নিচে। ইজারাদারের পক্ষ থেকেও নেই কোন সুরক্ষাব্যবস্থা, রাখা হয়নি হাত ধোয়ার জন্য পানি ও সাবানের যোগান।  
সম্প্রতি গৌরীপুরে আশংকাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জে, এমন সময়ে গরুর হাটে শত শত  মানুষের সমাগম ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে।  
গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু বলেন- উপজেলায় করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় গরুর বাজার চলতে থাকলে গৌরীপুরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণহীন হয়ে যাবে।
গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম বলেন- মানুষ নিজ থেকে সচেতন না হলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব না। এসময়ে গরুর হাট বসা, গরু কেনাবেচা করতে বাজারে যাওয়া কোনটাই উচিত নয়। 
গৌরীপুর গরুর হাট ইজারাদারের প্রতিনিধি এমদাদুল হক বাদল জানান- ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নেয়া হয়েছে। এসময় অনুমতিপত্র দেখতে চাইলে দেখাতে পারেননি তিনি। 
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান- স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে বাজারে গরু কেনাবেচা করা যাবে। এক্ষেত্রে স্বাস্থ্য বিধি না মানলে বাজার বন্ধ করে দেয়া হবে।ওবায়দুর রহমান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com